কুষ্টিয়া এবং খুলনায় শেষ হলো পাঁচদিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ

By Mahadi Hasan

IMG_2831

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৭ জানুয়ারি ২০১৪ তারিখে কুষ্টিয়া সার্কিট হাউজ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া প্রশিক্ষণ দুটি গত ৩১ জানুয়ারী ২০১৪ তারিখে শেষ হলো। পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে জাভা ও এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রাপ্ত প্রশিক্ষণের ভিত্তিতে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীরা পূর্ণাঙ্গ মোবাইল এ্যাপ্লিকেশন তৈরী করেন। দুটি প্রশিক্ষন কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ ৫৫ টি এ্যাপ্লিকেশন তৈরি করেন সফলভাবে প্রশিক্ষণ শেষ করে সনদপত্র পাওয়া ৮৭ জন শিক্ষার্থী। কুষ্টিয়া সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সহকারী জেলা প্রশাসক জনাব মো: মুজিব-উল-ফেরদৌস (সার্বিক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রমুখ। খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক জনাব আনিস মাহমুদ, সহকারী জেলা প্রশাসক জনাব আবু দাউদ মো. গোলাম মোস্তফা (শিক্ষা), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের জেষ্ঠ্য সহকারী প্রধান মাছুমা আক্তার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ, এমসিসি লি: এর উপ-পরিচালক এফ এম শাহ পারভেজ প্রমুখ। প্রশিক্ষণ দুটি পরিচালনা করেছে এমসিসি লি.।
অনুষ্ঠিত এই দুটি প্রশিক্ষণ কার্যক্রমে শ্রেষ্ঠ এ্যাপ নির্মাণকারী হিসেবে দুইজনকে পুরস্কৃত করা হয়। কুষ্টিয়া সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালায় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব হাসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থী এম রহমান উপস্থিত অতিথির হাত থেকে সিম্ফোনী ব্র্যান্ডের এ্যান্ড্রোয়েডচালিত মোবাইল ডিভাইস পুরষ্কার হিসেবে গ্রহণ করেন। এই ধরনের প্রশিক্ষণে সফল অংশগ্রহণকারীকে ভবিষ্যতে উচ্চতর প্রশিক্ষণের জন্য বেসিস আয়োজিত সকল প্রশিক্ষণ কোর্সে ৫০% ছাড় প্রদান করা হবে। বিভিন্ন জেলায় প্রশিক্ষন এর জন্য নিবন্ধন উন্মুক্ত থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত জানতে ও নিবন্ধনের জন্য ভিজিট করুন www.nationalappsbd.com সাইটটিতে।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।

Leave a Reply