জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে, ৬৪ জেলায় মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণের আওতায় আজ সকাল ৯ টা থেকে ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ। প্রশিক্ষণের জন্য সর্বাধিক সংখ্যক নিবন্ধনকারী ছাত্রছাত্রী ঢাকা জেলার হওয়ায় এটি এই জেলার জন্য ৬ষ্ঠ প্রশিক্ষণ কোর্স। এই প্রশিক্ষণে ঢাকায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছেন। পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনে উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া ব্যবহারিক ক্লাসের মাধ্যমে কর্মশালার শেষ দিকে প্রশিক্ষণার্থীরা এ্যাপ্লিকেশনও তৈরী করবেন। কর্মশালা শেষে সফল প্রশিক্ষনার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তারা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সকল প্রশিক্ষনার্থী জাতীয় পর্যায়ের এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন।
প্রথম দিনের প্রশিক্ষণের শুরুতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সাইন্স বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান, এসওল কোয়েস্টের ব্যবস্থাপক রানা আবুল বাশার, এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির প্রমুখ। এরা প্রত্যেকেই বক্তব্য রাখেন।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।
Leave a Reply
You must be logged in to post a comment.
