জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় আজ সকাল ৯ টা থেকে ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এ শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স। ঢাকা জেলায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে, প্রায় ৪০ জন এই কোর্সের প্রশিক্ষনার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে জাভা ও এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া ব্যবহারিক ক্লাসের মাধ্যমে কর্মশালার শেষ দিকে প্রশিক্ষণার্থীরা এ্যাপ্লিকেশনও তৈরী করবেন। কর্মশালা শেষে সফল প্রশিক্ষনার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা তারা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই সকল প্রশিক্ষনার্থী জাতীয় পর্যায়ের এ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন।
প্রথম দিনের প্রশিক্ষণের শুরুতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলাম খান, একই মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ও প্রকল্প পরিচালক জনাব ড.মোহাম্মদ আবুল হাসান, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক -এর উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম.আর.কবির, একই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান অলোক কুমার সাহা, ইএটিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম.এ.মুবিন প্রমুখ। এরা প্রত্যেকেই বক্তব্য রাখেন।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নোকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা।

I want to know details.